ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে বাড়তি ভাড়া আদায়, ক্ষুব্ধ যাত্রীরা

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬

ঈদকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে প্রতিবারের মতো এবারও যানবাহনের চাপ বেড়েছে সড়ক-মহাসড়কে। ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও চাপ বেড়েছে। তীব্র যানজট এখন পর্যন্ত নেই। তবে বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাকা ধীরগতিতে চলছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী, ভরাডোবা, ভালুকা বাসস্ট্যান্ড, ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈলর, চুরখাই, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় ও শম্ভুগঞ্জ মোড়ে যানবাহনে ধীরগতি রয়েছে। তবে তীব্র যানজট কোথাও নেই। যানবাহনগুলো এসব এলাকা পার হওয়ার পরপর চাকা ঘুরছে দ্রুতগতিতে।

যানবাহনের চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা গেলে, মহাসড়কে তিন চাকার বাড়তি যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে, লক্কড়ঝক্কড় যানবাহন চলাচল বন্ধ করা গেলে, অদক্ষ চালক ও মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো বন্ধ করা গেলে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হতো। গাড়ির চাকা ঘুরত দ্রুতগতিতে।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের চালক রানা মিয়া বলেন, বিভিন্ন মোড় ছাড়া মহাসড়কে যানবাহন নেই। তবে ঈদের আগের দিন যানবাহনের চাপ তীব্র হলে যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে।

তিন চাকার অটোরিকশাচালক মাঈন উদ্দিন বলেন, আমরা মহাসড়ক ব্যবহার করে ময়মনসিংহ থেকে ত্রিশাল ও ভালুকায় প্রতিনিয়ত যাতায়াত করি। পেটের তাগিদে তা করতে হচ্ছে। তবে আমাদের গাড়ির কারণে কোনো যানজট হয় না।

আবির নামের এক যাত্রী বলেন, গাড়ির সিটের চেয়ে যাত্রীর সংখ্যা বেশি। যে যেভাবে পারছে, বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছে। অনেকে পিকআপভ্যানে চড়েও যাচ্ছেন। ঈদকে টার্গেট করে যানবাহনের চালকরা ইচ্ছামতো বাড়তি ভাড়া আদায় করছেন। ঢাকা থেকে ময়মনসিংহ নগরীর বাইপাস পর্যন্ত ভাড়া ‘মা-বাবার দোয়া’ নামের বাসটির চালকের সহকারী (হেল্পার) ৫৫০ টাকা নিচ্ছে। অথচ এই পথ আসতে অন্যান্য দিনে খরচ হয়েছে ২০০ থেকে ৩১০ টাকা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, যেসব পয়েন্টে যানজট হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও তীব্র যানজট নেই। সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা এড়াতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাড়তি ভাড়া আদায় বা সড়কের যেখানে-সেখানে গাড়ি থামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে জরিমানা করা হচ্ছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম

টাইমলাইন

  1. ০৭:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ এবারের ঈদ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে: র‍্যাব
  2. ০৭:২১ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‌্যাবের টহল-নজরদারি বৃদ্ধি
  3. ০৭:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ ময়মনসিংহে বাড়তি ভাড়া আদায়, ক্ষুব্ধ যাত্রীরা
  4. ০৫:৫০ পিএম, ১৯ মার্চ ২০২৬ নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী
  5. ০৫:৩৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ শেষ মুহূর্তে সদরঘাটে উপচেপড়া ভিড়
  6. ০৫:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জ অংশে ফাঁকা মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  7. ০৪:৫৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ যমুনা সেতুতে সাড়ে তিন কোটি টাকা টোল আদায়
  8. ০৪:৪১ পিএম, ১৯ মার্চ ২০২৬ উত্তরবঙ্গের বাসগুলো এখনো পৌঁছায়নি গাবতলীতে, যাত্রীদের দুর্ভোগ
  9. ০৪:৪০ পিএম, ১৯ মার্চ ২০২৬ দুর্ভোগের মহাসড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  10. ০৪:২৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী
  11. ০৪:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ অতিরিক্ত যাত্রী রোধে কঠোর প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
  12. ০৩:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যানজট
  13. ০২:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না
  14. ০১:২৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ অবশেষে ছাদভর্তি যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস
  15. ০১:১১ পিএম, ১৯ মার্চ ২০২৬ ‘টিভিতে দেখি ভাড়া বাড়বে না, কিন্তু বাস কাউন্টারে গেলেই চিত্র উল্টো’
  16. ১২:৪৩ পিএম, ১৯ মার্চ ২০২৬ সাভারের সড়কে যানবাহন সংকটের ওপর খাঁড়ার ঘা দ্বিগুণ ভাড়া
  17. ১২:৩৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ গ্রামে ফিরেছেন লাখো নগরবাসী, ঢাকায় চলাচলে স্বস্তি
  18. ১১:৪৫ এএম, ১৯ মার্চ ২০২৬ সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে যাত্রীচাপ, ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০
  19. ১১:১৫ এএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
  20. ১০:০৩ এএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  21. ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০২৬ নীলসাগর সকাল ১০টা ১০, একতা বিকেল ৪টা ৫০ মিনিটে ছাড়বে
  22. ০৯:১৭ এএম, ১৯ মার্চ ২০২৬ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
  23. ০৯:১৬ এএম, ১৯ মার্চ ২০২৬ ‘সকাল পৌনে ১০টায় ট্রেন, টিকিটের জন্য সেহরি খেয়েই চলে এসেছি’
  24. ০৯:১৪ এএম, ১৯ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
  25. ০৮:৪৭ এএম, ১৯ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
  26. ০৮:১৯ এএম, ১৯ মার্চ ২০২৬ সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে তদন্ত কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন
  27. ০৮:১০ এএম, ১৯ মার্চ ২০২৬ কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই
  28. ০৮:০৮ এএম, ১৯ মার্চ ২০২৬ নীলসাগর কখন ছাড়বে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন যাত্রীরা
  29. ১০:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
  30. ০৯:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
  31. ০৯:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, ট্রাক-পিকআপে ছুটছে মানুষ
  32. ০৮:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
  33. ০৮:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির হানা ২০ কিলোমিটার যানজট
  34. ০৭:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা
  35. ০৭:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ‘বস হঠাৎ ছুটি দিয়েছেন, মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি’
  36. ০৭:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
  37. ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া ফেরি-লঞ্চঘাটে বেড়েছে যাত্রীর চাপ
  38. ০৫:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক
  39. ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’
  40. ০৪:৪২ পিএম, ১৮ মার্চ ২০২৬ চন্দ্রায় তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
  41. ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
  42. ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
  43. ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
  44. ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
  45. ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
  46. ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
  47. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  48. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  49. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  50. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  51. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  52. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  53. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  54. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  55. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  56. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  57. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  58. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  59. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  60. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  61. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  62. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  63. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  64. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  65. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  66. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  67. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  68. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  69. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  70. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  71. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  72. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  73. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  74. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  75. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  76. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  77. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  78. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  79. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  80. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  81. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  82. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  83. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  84. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  85. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  86. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  87. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  88. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  89. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  90. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  91. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  92. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  93. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  94. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  95. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  96. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  97. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  98. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  99. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  100. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  101. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  102. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  103. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  104. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  105. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  106. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  107. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা