ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

এখনো ঢাকা ছাড়ছেন অনেকে, মহাখালী টার্মিনালে ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৬ এএম, ২২ মার্চ ২০২৬

শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তবে এখনো থামেনি ঘরমুখো মানুষের যাত্রা। ঈদের পরদিনও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বেড়েছে যাত্রীর চাপ। নিজ গন্তব্যের বাসে ভ্রমণে কাউন্টারের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন তারা। আর টিকিট ছাড়া যেসব বাস যাত্রী পরিবহন করছে, সেগুলো টার্মিনাল ছাড়তে খুব বেশি সময় লাগছে না।

ঘরমুখো যাত্রীরা বলছেন, সাধারণত ঈদের আগে যাত্রীর প্রচুর চাপ থাকে। ঠিকমতো বাসের টিকিট পাওয়া যায় না। অনেক সময় সড়কেও যানজট থাকে। তাই নির্বিঘ্নে যাতায়াতে ঈদের পর ভ্রমণ উত্তম সময়।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের দিন ও আগের সময়ে মহাখালী টার্মিনালে যাত্রীচাপ খুব একটা বেশি ছিল না। স্বাভাবিক দিনের মতোই যাত্রীরা টিকিট কেটে ঈদ করতে গ্রামে গেছেন। তবে এখনো সেভাবে গ্রামে যাওয়া মানুষদের ঢাকায় ফিরতে দেখা যায়নি। সোমবার (২৩ মার্চ) থেকে ঢাকামুখী যাত্রীচাপ বাড়বে বলে জানান তারা।
 
তারা জানান, আজ সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ রয়েছে। ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের যাত্রীর সংখ্যাই বেশি। সড়কের কোথাও যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে নিজ গন্তব্যে যাতায়াত করতে পারছেন।
 
ঈদ উপলক্ষে ১৭ মার্চ থেকে টানা সাতদিনের লম্বা ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। একইভাবে ওই সময় থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি হয়েছে। আর লম্বা ছুটি হওয়ায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহন মালিকেরা।

jagonews24
 
রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রাজশাহী, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোর, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় যাত্রী পরিবহন করে বিভিন্ন পরিবহনের প্রায় দুই হাজার বাস।
 
রোববার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে যাত্রীর প্রচুর চাপ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা টার্মিনালে আসছেন। নিজ নিজ গন্তব্যের কাউন্টারে বা বাসের সামনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। নির্দিষ্ট সময় পরপর বাসগুলো গন্তব্য ছেড়ে যাচ্ছে। আর যেসব বাসের টিকিট কাউন্টার নেই, সেগুলোতে যাত্রীদের জন্য চালক-সহকারীরা হাঁকডাক করছেন। তবে কোনো পরিবহনকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি।
 
এর মধ্যে মহাখালী-ময়মনসিংহ রুটে চলাচলকারী ইউনাইটেড পরিবহন, মহাখালী-নেত্রকোনা রফরফ, মহাখালী-শেরপুর সোনার বাংলা, মহাখলী-কিশোরগঞ্জ অনন্যা পরিবহন, মহাখালী-ব্রাহ্মণবাড়িয়া লাবিবা ক্লাসিক, মহাখালী-টাঙ্গাইল বিনিময় পরিবহন, মহাখালী-সিরাজগঞ্জে এসআই এন্টারপ্রাইজ, মহাখালী-বগুড়া একতা পরিবহন, মহাখালী-সিলেট এনা পরিবহন, মহাখালী-টাঙ্গাইল নিরালা পরিবহনের কাউন্টারের সামনে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে।
 
মহাখালী থেকে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে ইউনাইটেড পরিবহন। এ পরিবহনের কাউন্টারের সামনে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানানো রয়েছে। এ তালিকায় লেখা ‘ঢাকা-ময়মনসিংহ এসি ভাড়া ৪৫০ টাকা; ঢাকা-ময়মনসিংহ ননএসি ৩১০ টাকা’। যাত্রীদের এই ভাড়ায় টিকিট কাটতে দেখা গেছে।
 
রামপুরা থেকে মহাখালী টার্মিনালে এসেছেন মুদি দোকানি জুলফিকার আলী। তার গন্তব্য সিলেটে। টিকিট কেটেছেন এনা পরিবহনের।

jagonews24
 
জুলফিকার আলী জানান, রামপুরায় তার একটি মুদি দোকান রয়েছে। ঈদের দিন পর্যন্ত দোকানে বেচাকেনা ভালো হয়েছে। এ কারণে তিনি ঈদের আগে গ্রামে যান না। এখন পরিবার নিয়ে গ্রামের রওনা দিয়েছেন।

তিনি আরও বলেন, ঈদের পরে যাওয়াই সবচেয়ে উত্তম। ঈদের আগে যেমন মানুষের মধ্যে দ্রুত বাড়ি যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, সেটি ঈদের পরে থাকে না। একটা সুন্দর পরিবেশে যাতায়াত করা যায়।
 
মোহাম্মদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাখালী বাস টার্মিনালে এসেছেন জহিরুল ইসলাম। ৩১০ টাকা দিয়ে তিনি ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের ননএসি বাসের টিকিট কেটেছেন। জহিরুল বলেন, তিনি মোহাম্মদপুরে একটি বাসায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। ঈদের দিন বাড়ি মালিকের বাসায় অনেক মেহমান এসেছেন। এ কারণে তাকে আগে ছুটি দেয়নি। এখন তিনি সাতদিনের ছুটিতে গ্রামে যাচ্ছেন।
 
ইউনাইটেড পরিবহনের টিকিট বিক্রেতা সোহাগ আহমেদ বলেন, ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত তাদের ৩১টি বাস ময়মনসিংহ যাত্রী নিয়ে গেছে। সবকটি বাসে যাত্রী পরিপূর্ণ ছিল। এখনো শতশত লোক টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এক এক করে তাদের প্রত্যেককে টিকিট দেওয়া হচ্ছে। টার্মিনালে পর্যাপ্ত বাস রয়েছে। ঈদযাত্রায় যাত্রীদের তেমন কোনো ব্যাঘাত ঘটছে না।
 
এমএমএ/ইএ

টাইমলাইন

  1. ১২:০৪ পিএম, ২২ মার্চ ২০২৬ সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়, বিভিন্ন রুটে গাড়ি সংকট
  2. ১১:৪৬ এএম, ২২ মার্চ ২০২৬ এখনো ঢাকা ছাড়ছেন অনেকে, মহাখালী টার্মিনালে ভিড়
  3. ০৯:২৩ পিএম, ২০ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীচাপ কম, লঞ্চে কেবিন ফাঁকা
  4. ০৩:৩৭ পিএম, ২০ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে পাঁচদিনে ১৫ কোটি টাকা টোল আদায়
  5. ০৩:২৯ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘যাত্রীশূন্য’ কল্যাণপুর, সিট ফাঁকা রেখে ছাড়ছে বাস
  6. ০৩:০০ পিএম, ২০ মার্চ ২০২৬ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি মালিক সমিতির
  7. ০২:৩৮ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদযাত্রার শেষভাগে চাপ কমেছে সদরঘাটে, প্রস্তুতি এখন ফিরতিযাত্রার
  8. ০১:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর অপেক্ষায় বাস
  9. ১২:০২ পিএম, ২০ মার্চ ২০২৬ পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ভাঙলো আগের বছরের রেকর্ড
  10. ১১:১৫ এএম, ২০ মার্চ ২০২৬ যানবাহন পারাপার-টোল আদায়ে রেকর্ড পদ্মা ও যমুনা সেতুতে
  11. ১০:০৭ এএম, ২০ মার্চ ২০২৬ গাবতলী ফাঁকা, যাত্রীর দেখা নেই
  12. ০৮:৫৮ এএম, ২০ মার্চ ২০২৬ সদরঘাটে দিনভর নৌ প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩
  13. ০৮:২৪ এএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তে ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ
  14. ০৮:০৩ এএম, ২০ মার্চ ২০২৬ ২৪ ঘণ্টায় ৪৫ হাজার যানবাহন পারাপার, টোল সোয়া ৩ কোটি টাকা
  15. ০৭:৫৯ এএম, ২০ মার্চ ২০২৬ যাত্রীর চাপ কমেছে কমলাপুরে
  16. ০৯:৫৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে ছাড়ে ট্রেন, যাত্রীদের দুর্ভোগ
  17. ০৯:৫২ পিএম, ১৯ মার্চ ২০২৬ গাজীপুরের দুই মহাসড়কের কোথাও নেই যানজট
  18. ০৯:০০ পিএম, ১৯ মার্চ ২০২৬ কমতে শুরু করেছে যাত্রী-যানবাহনের চাপ
  19. ০৭:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ এবারের ঈদ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে: র‍্যাব
  20. ০৭:২১ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‌্যাবের টহল-নজরদারি বৃদ্ধি
  21. ০৭:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ ময়মনসিংহে বাড়তি ভাড়া আদায়, ক্ষুব্ধ যাত্রীরা
  22. ০৫:৫০ পিএম, ১৯ মার্চ ২০২৬ নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী
  23. ০৫:৩৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ শেষ মুহূর্তে সদরঘাটে উপচেপড়া ভিড়
  24. ০৫:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জ অংশে ফাঁকা মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  25. ০৪:৫৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ যমুনা সেতুতে সাড়ে তিন কোটি টাকা টোল আদায়
  26. ০৪:৪১ পিএম, ১৯ মার্চ ২০২৬ উত্তরবঙ্গের বাসগুলো এখনো পৌঁছায়নি গাবতলীতে, যাত্রীদের দুর্ভোগ
  27. ০৪:৪০ পিএম, ১৯ মার্চ ২০২৬ দুর্ভোগের মহাসড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  28. ০৪:২৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ গাবতলীতে কৃত্রিম টিকিট সংকট, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রী
  29. ০৪:১৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ অতিরিক্ত যাত্রী রোধে কঠোর প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
  30. ০৩:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যানজট
  31. ০২:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না
  32. ০১:২৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ অবশেষে ছাদভর্তি যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস
  33. ০১:১১ পিএম, ১৯ মার্চ ২০২৬ ‘টিভিতে দেখি ভাড়া বাড়বে না, কিন্তু বাস কাউন্টারে গেলেই চিত্র উল্টো’
  34. ১২:৪৩ পিএম, ১৯ মার্চ ২০২৬ সাভারের সড়কে যানবাহন সংকটের ওপর খাঁড়ার ঘা দ্বিগুণ ভাড়া
  35. ১২:৩৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ গ্রামে ফিরেছেন লাখো নগরবাসী, ঢাকায় চলাচলে স্বস্তি
  36. ১১:৪৫ এএম, ১৯ মার্চ ২০২৬ সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে যাত্রীচাপ, ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০
  37. ১১:১৫ এএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
  38. ১০:০৩ এএম, ১৯ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  39. ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০২৬ নীলসাগর সকাল ১০টা ১০, একতা বিকেল ৪টা ৫০ মিনিটে ছাড়বে
  40. ০৯:১৭ এএম, ১৯ মার্চ ২০২৬ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
  41. ০৯:১৬ এএম, ১৯ মার্চ ২০২৬ ‘সকাল পৌনে ১০টায় ট্রেন, টিকিটের জন্য সেহরি খেয়েই চলে এসেছি’
  42. ০৯:১৪ এএম, ১৯ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
  43. ০৮:৪৭ এএম, ১৯ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
  44. ০৮:১৯ এএম, ১৯ মার্চ ২০২৬ সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে তদন্ত কমিটি, ৩ দিনের মধ্যে প্রতিবেদন
  45. ০৮:১০ এএম, ১৯ মার্চ ২০২৬ কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই
  46. ০৮:০৮ এএম, ১৯ মার্চ ২০২৬ নীলসাগর কখন ছাড়বে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন যাত্রীরা
  47. ১০:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
  48. ০৯:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৬ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
  49. ০৯:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, ট্রাক-পিকআপে ছুটছে মানুষ
  50. ০৮:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
  51. ০৮:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির হানা ২০ কিলোমিটার যানজট
  52. ০৭:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা
  53. ০৭:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ‘বস হঠাৎ ছুটি দিয়েছেন, মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি’
  54. ০৭:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
  55. ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া ফেরি-লঞ্চঘাটে বেড়েছে যাত্রীর চাপ
  56. ০৫:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক
  57. ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’
  58. ০৪:৪২ পিএম, ১৮ মার্চ ২০২৬ চন্দ্রায় তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
  59. ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
  60. ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
  61. ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
  62. ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
  63. ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
  64. ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
  65. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  66. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  67. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  68. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  69. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  70. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  71. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  72. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  73. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  74. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  75. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  76. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  77. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  78. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  79. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  80. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  81. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  82. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  83. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  84. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  85. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  86. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  87. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  88. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  89. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  90. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  91. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  92. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  93. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  94. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  95. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  96. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  97. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  98. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  99. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  100. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  101. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  102. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  103. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  104. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  105. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  106. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  107. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  108. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  109. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  110. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  111. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  112. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  113. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  114. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  115. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  116. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  117. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  118. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  119. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  120. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  121. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  122. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  123. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  124. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  125. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা