সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৯ মার্চ ২০২৬
মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রী ও টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ঘাটে যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয় এবং অনেকেই দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন।

পরবর্তীতে রাত প্রায় সাড়ে ১১টার দিকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। এতে করে নৌরুটে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসে।

পাটুরিয়া লঞ্চঘাটের পরিচালক পান্নালাল নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রী ও টিকিট কালেক্টরদের মধ্যে ঝামেলার কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হলে রাত সাড়ে ১১টার দিকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়।

সজল আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।