সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গাজীপুরের যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতে মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই পুলিশ প্রশাসন তাদের দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মী কাজ করে যাচ্ছে। আশা করি ঈদের ছুটিতে সকলেই নিরাপদ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপগুলো নিয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সবকিছুই উনার নজরে রয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করবো। আমরা যতক্ষণ আছি জনগণের সেবা দিয়ে যাবো।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।