ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
ফাইল ছবি
ঈদযাত্রার ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ মার্চ) পাওয়া যাবে ২৮ মার্চের টিকিট। এছাড়া ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।
এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
এনএস/ইএ