কুমিল্লা-১১ আসনে ২০ কেন্দ্রে এগিয়ে ডা. তাহের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-১১ আসনে ২০ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জামায়াত জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন ২৫ হাজার ৯০৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামরুল হুদা পেয়েছেন ৯ হাজার ৩৫০ ভোট। এতে ১৬ হাজার ৫৫৮ ভোটে এগিয়ে আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন তথ্যটি নিশ্চিত করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।