দিনাজপুর-৪
৩৭ হাজার ভোটে জয়ী বিএনপির আখতারুজ্জামান
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী মো. আখতারুজ্জামন মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৩৭ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে জয়ী হন।
তিনি দুই উপজেলার ১২৬টি কেন্দ্র মিলে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসক হলরুম কাঞ্চনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়াকে বিজয়ী ঘোষণা করেন।
এএমএইচএম/এএসএ/জেআইএম