শেরপুর-১
জামায়াত প্রার্থীর কাছে হারলেন বিএনপির ডা. সানসিলা
শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারলেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এ আসনে মোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল) ৬০ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।
শেরপুরের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এ তথ্য নিশ্চিত করেছন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
এমএনএমআই/এএসএ/জেআইএম