কুমিল্লা-৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৩৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপি জোটের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই আসনে ১৯৬টি ভোটকেন্দ্রে মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।

জাহিদ পাটোয়ারী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।