কুষ্টিয়া-২ আসনে জয়ী জামায়াতের আব্দুল গফুর
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর।
দুই উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের মোট ১৭০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৮ জন। এ আসনের মোট ছয় জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
এএমএস/এএসএ/জেআইএম