সিরাজগঞ্জ-৪

৫৯৪ ভোটে জিতলেন জামায়াতের রফিকুল ইসলাম খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৫৯৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ বেসরকারিভাবে রকিবুল ইসলাম খানকে ৫৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন।

দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

এ আসনে মোট ১৪৭টি কেন্দ্রে ৪ লাখ ৭৫ হাজার ৮২১ ও পোস্টাল ব্যালটের ভোটার ৩ হাজার ২১ জন। এ ভোটের মোট ভোট পড়েছে ৬৩ শতাংশ। আসনটিতে প্রার্থী ছিলেন ৫ জন।

এম এ মালেক/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।