ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, খামেনির বাসভবনও লক্ষ্যবস্তু ছিল?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি/ছবি: এএফপি

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী আকাশপথে আগ্রাসন চালিয়েছে। 

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত। তার বাসভবনও হামলার লক্ষ্যবস্তু ছিল কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয় যায়নি।

এদিকে ইরানে ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান এবং ইরাক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইসরায়েলের হামলার পর তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অপরদিকে ইরাকের বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ইরাকি আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

এর আগে ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল। নিরাপত্তা সংক্রান্ত কারণে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ।

ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।