বেসামরিক বিমান চলাচলে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল/ছবি: এএফপি

ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা সংক্রান্ত কারণে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ। খবর এএফপির।

শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলার সময় ইসরায়েলি সেনারা দেশজুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

টিটিএন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।