চট্টগ্রাম-১৬

জামায়াতের জহিরুলে ধরাশায়ী বিএনপির মিশকাতুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৫০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাওলানা জহিরুল ইসলাম ৮৯ হাজার ৮৬১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২১০ ভোট।

বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এই ফল ঘোষণা করেন।

এ আসনে নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় প্রভাব ফেলেছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী। তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে ৫৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্থানীয়রা মনে করছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর এই বিপুল ভোট প্রাপ্তি ধানের শীষের পরাজয়ের অন্যতম কারণ।

এমডিআইএইচ/এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।