আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের/ ছবি: ভিডিও থেকে নেওয়া

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তি এশীয় বংশোদ্ভূত বলে জানানো হয়েছে।

আমিরাতের সরকার এ হামলাকে ‘জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এই উত্তেজনা বৃদ্ধির জবাব দেওয়ার পূর্ণ অধিকার দেশটি সংরক্ষণ করে।

ঘটনার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।