ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির জয়

ঠাকুরগাঁও-১

এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেন (জামায়াত) ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৩ জন।

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির জয়

ঠাকুরগাঁও-২

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল হাকিম (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।

ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির জয়

ঠাকুরগাঁও-৩

এ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীকের পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট।

ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন।

তানভীর হাসান তানু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।