চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মু. মিজানুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট।
সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মু. মিজানুর রহমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সোহান মাহমুদ/এএইচ/জেআইএম