যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
তেহরানে দফায় দফায় বিস্ফোরণ/ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, পরিস্থিতিকে অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ঘটনাকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা। বিবৃতিতে বলা হয়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এই বিবৃতির মাধ্যমে রাশিয়া আবারও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিল।

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।