দিনাজপুর-৫

বিএনপির বিদ্রোহীতে ধরাশায়ী জামায়াত জোটের আহাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এ জে এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। তার কাছে তিনি ৪ হাজার ৭০২ ভোটে হেরেছেন জামায়াত জোটের প্রার্থী এনসিপির আব্দুল আহাদ।

বৃহস্পতিবার দিনগত রাতে পার্বতীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেন ও ফুলবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ হাছান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

দুই উপজেলার সব কেন্দ্র মিলে এ জে এম রেজওয়ানুল হক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট।

এএমএইচএম/এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।