বরগুনা-১
হাতপাখা নিয়ে জিতলেন অলিউল্লাহ
বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেওড়াবুনিয়া পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী আসনে ১৯১টি ভোটকেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলিউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট।
বরগুনা-১ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ১৯৭ টি এবং না ভোট পড়েছে ৮৫ হাজার ৮২০টি।
এএসএ/জেআইএম