কুমিল্লা-৯
৫০ হাজারের বেশি ভোটে বিজয়ী বিএনপির আবুল কালাম
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই আসনে ১৩৪টি ভোটকেন্দ্রে আবুল কালাম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
জেডআইপি/ইএ/জেআইএম