কিশোরগঞ্জ-৪

৭৭ হাজার ভোটে জিতলেন বিএনপির আলোচিত প্রার্থী ফজলুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আলোজিত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।

মোট ১৫০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।