সৌদিতে ইরানি হামলার নিন্দা জানাতে যুবরাজ সালমানকে ট্রাম্পের ফোনকল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০১ মার্চ ২০২৬
ছবি: এসপিএ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের চালানো হামলার নিন্দা জানাতেই এই ফোনকল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের টেলিফোন কলের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ফোনালাপে ট্রাম্প সৌদি আরবের বিরুদ্ধে চালানো ‘স্পষ্ট ক্ষেপণাস্ত্র হামলার’ নিন্দা জানিয়েছেন। ট্রাম্প সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিতকারী ইরানি তৎপরতার বিরুদ্ধে রিয়াদের গৃহীত সব পদক্ষেপে ওয়াশিংটনের সমর্থনের কথা জানিয়েছেন ট্রাম্প।

এদিকে পৃথক এক ফোনালাপে চলমান আঞ্চলিক সামরিক উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আলোচনা করেন। এসপিএর আরেক প্রতিবেদনে বলা হয়, আল-শারা সৌদি আরবের প্রতি তার দেশের সংহতি ও সমর্থন ব্যক্ত করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন বা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যে কোনো হুমকি তার দেশ প্রত্যাখ্যান করে।

এছাড়া সৌদি যুবরাজ পৃথকভাবে ওমানের সুলতান হাইথাম বিম তারেক এবং লেবাননের প্রেসিডেন্ট জোশেপ আউন এর কাছ থেকেও ফোনকল পেয়েছেন।

আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন, বিশেষ করে ইরানের সামরিক উত্তেজনা যা সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে-সে বিষয়ে তারা আলোচনা করেন বলে জানিয়েছে এসপিএ।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।