ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের বেইত শেমেশে নিহত বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০১ মার্চ ২০২৬
ঘিরে ফেলা হচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকা।। ছবি: এএফপি

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ড্যাভিড আদম।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। তাদের সঙ্গে চিকিৎসা দল এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

হামলার পর এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।