ইরানের হামলা
কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার/ ফাইল ছবি: ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
আমিরের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পুতিন কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং রাশিয়া যেকোনো সমর্থন বা সাহায্য প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন শেখ তামিম।
এ সময় দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উত্তেজনা কমানো ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের গুরুত্বে গুরুত্বারোপ করেন।
সূত্র: আল-জাজিরা
কেএএ/