দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, ০৪ মার্চ ২০২৬
দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা/ ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অপরদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।