আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৪ মার্চ ২০২৬
যুক্তরাজ্যের ‘ম্যাক লুপ’ সিরিজের উপত্যকার মধ্য দিয়ে উড়ে যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান/ ২৬ জুন, ২০১৮ তারিখে তোলা ছবি/ এএফপি

আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করে।

এর আগে সোমবার (২ মার্চ) ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন (ইজেকশন) সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে।

সোমবার (২ মার্চ) সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক ‘চমৎকার অভিযানে’ ইরান-কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।