কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৪ মার্চ ২০২৬
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা/ ছবি: এএফপি

কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারকে লক্ষ্য করে দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে এবং অন্যটি আল উদাইদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত করেছে- যা এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান ঘাঁটি।

তবে কাতার নিশ্চিত করেছে যে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।