ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের/ ছবি: এএফপি
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) জানিয়েছে, তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে লক্ষ্যবস্তু করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে তাদের যুদ্ধবিমান।
কুদস ফোর্স হলো ইরানের ইসলামির রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) এর একটি শাখা।
টিটিএন