এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের
তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশের আকাশসীমায় প্রবেশ করার আগেই ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকিয়েছে। বিস্তারিত আসছে। বুধবার (৪ মার্চ) তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান।
তুর্কি কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা পেরিয়ে তুরস্কের আকাশসীমায় শনাক্ত হয়েছিল, যা ইরান থেকেই ছোড়া হয়েছিল বলে বোঝা গেছে। অবশ্য সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই পূর্ব ভূমধ্যসাগরে স্থাপিত ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিহত করা হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটি তার ভূখণ্ড, নাগরিক ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ও যে কোনো হুমকি থেকে নিজেকে রক্ষা করতে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। এই অধিকার তারা সংরক্ষণ করে রেখেছে। মন্ত্রণালয় একই সঙ্গে সমস্ত পক্ষকে বার্তা দিয়েছে যে, এ ধরনের উত্তেজনা আরও বাড়লে তা আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ