ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৫ মার্চ ২০২৬
ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান/ফাইল ছবি: এএফপি

ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসির।

এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই ঘণ্টায় ইসরায়েলে তিনটি সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

ইসরায়েলি ইমারজেন্সি সার্ভিসেস এজেন্সির বরাত দিয়ে এই সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সাধারণ মানুষকে এখন আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।