ট্রাম্পের দাবি

হামলা না করলে দুই সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেতো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৫ মার্চ ২০২৬
ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে বলেছেন, আমরা যদি দুই সপ্তাহের মধ্যে হামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেতো। তিনি বলেন, পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।

হোয়াইট হাউজে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়টি নিশ্চিত করতে পারছে না।

তিনি বলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে- এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা যায়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।