এবার মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ড্রোন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৬ মার্চ ২০২৬
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন/ এক্স থেকে সংগৃহীত ছবি

ইরান দাবি করেছে, তাদের ড্রোন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে।

ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানান, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে সহায়তার উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল মার্কিন এই যুদ্ধজাহাজটি।

তিনি দাবি করেন, সে সময় আইআরজিসির নৌবাহিনীর ড্রোন হামলায় বিমানবাহী রণতরীটি আঘাতপ্রাপ্ত হয়।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলার পর মার্কিন রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার জাহাজগুলো নিয়ে দ্রুত সরে যায় এবং বর্তমানে ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর কয়েক দিন আগে আইআরজিসি জানিয়েছিল, এই মার্কিন রণতরীটিকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও বলেছে, শত্রুপক্ষের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাত নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই আক্রমণকারীদের কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: তাসনিম নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।