তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ০৭ মার্চ ২০২৬
তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির/ ছবি: এএফপি (ফাইল)

সৌদি আরব জানিয়েছে যে, তারা একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ড্রোন এবং একটি বিমানঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো দেশের দক্ষিণের বিশাল একটি মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে। ওই মরুভূমিতে বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে শায়বাহ তেলক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই তেলক্ষেত্রই ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল।

সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।

এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল বলেও জানানো হয়েছে। ইরানে হামলার আগে ফেব্রুয়ারিতে মার্কিন বিমান বাহিনী তাদের সামরিক উপস্থিতি বাড়াতে এই ঘাঁটিকে ব্যবহার করেছিল।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।