মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৮ মার্চ ২০২৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি (ফাইল)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং প্রয়োজন হলে সহায়তা দেবেন।

রোববার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইউক্রেনের সংবাদ সংস্থা ইউএনআইএএন এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে পৌঁছে বিশেষজ্ঞরা সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং তাদের সক্ষমতা অনুযায়ী সহায়তা করবেন।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের নেতারা এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে সাহায্য চেয়েছে, বিশেষ করে ইরান-নির্মিত ড্রোন মোকাবিলায়।

ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এই ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেন গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

কিয়েভের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে তারা এই অভিজ্ঞতা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে পারে।

জেলেনস্কি বলেন, যদি সামরিক সম্পদ ও প্রযুক্তি ভাগাভাগি করা হয়, তবে তা দুই পক্ষের জন্যই উপকারী হওয়া উচিত।

তিনি ইঙ্গিত দেন যে, এর বিনিময়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে আগ্রহী।

তিনি বলেন, আমরা জানি আমাদের কী ধরনের সম্পদের অভাব রয়েছে, এবং আমরা বুঝতে পারি উপসাগরীয় দেশগুলোর কী ধরনের সম্পদের প্রয়োজন।

সূত্র: সিএনএন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।