মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ মার্চ ২০২৬
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি: এএফপি (ফাইল)

মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অফিস ও অবকাঠামো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। বুধবার (১১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

তাসনিম নিউজ এজেন্সি ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামে একটি তালিকা প্রকাশ করেছে। এতে মধ্যপ্রাচ্যে কার্যক্রম থাকা বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিস, ক্লাউড অবকাঠামো, ডেটা সেন্টার এবং উন্নয়ন কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত বার্তায় বলা হয়, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুবাইসহ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ডেটা সেন্টারে ড্রোন হামলাও চালায় ইরান।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও অ্যামাজনের দুটি স্থাপনায় ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিএনএন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।