ইরানে ২০ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ মার্চ ২০২৬
ইরানের রাজধানী তেহরানে হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়/ ছবি: এএফপি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংস্থাটি জানিয়েছে, তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী দেশজুড়ে প্রায় ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, স্কুল এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার বিভিন্ন কেন্দ্রও রয়েছে।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, হামলায় ৭৭টি চিকিৎসাকেন্দ্র এবং ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া সংস্থাটির নিজস্ব পরিচালিত ১৬টি স্থাপনাও ক্ষতির শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।