বইমেলায় জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১২ মার্চ ২০২৬
ফাইল ছবি

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি জিয়া হকের কিশোর কবিতার বই ‘দ্য কালচারাল হিরো’। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ও জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে লিখিত ৪৭টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।

বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। পাওয়া যাচ্ছে বইমেলার ৫৮১-৫৮৬ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন শিল্পী আবু উবায়দা। অলংকরণ করেছেন আশরাফুল ইসলাম। বিনিময় মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

কবি জিয়া হক বলেন, ‘বইটি মূলত শহীদ শরিফ ওসমান হাদিকে নিবেদিত কবিতা দিয়েই সাজানো। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয়ের প্রতিবাদে লিখিত কবিতাও আছে। ব্যাপক ভাইরাল সব কবিতা ও সংগীত স্থান পেয়েছে বইটিতে। আশা করি বইটি ব্যাপক আলোড়ন তুলবে।’

স্কুলের গণ্ডি পেরোনোর আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ ও কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘ঢেউ দোলানো নদীর মায়া’।

জিয়া হকের জন্ম মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তরুণ এ কবি বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।