ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০ ডিসেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত/ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ দ্রুত ওয়েবসাইটে ও প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ইএইচটি/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।