যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ প্রণালি পাড়ি দিলো জাপানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি। ছবি: এএফপি (ফাইল)

ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো জাপানি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

জাপানের জ্বালানি পরিবহনকারী প্রতিষ্ঠান মিতসু ওএসকে লাইনস জানিয়েছে, তাদের যৌথ মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার সোহার এলএনজি সফলভাবে প্রণালিটি পার হয়েছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, পানামা-ফ্ল্যাগযুক্ত এই জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন। তবে ঠিক কখন প্রণালিটি অতিক্রম করা হয়েছে বা এর জন্য কোনো আলোচনা হয়েছিল কিনা—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে আসাহি শিম্বুন জানায়, ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথম জাপানি জাহাজ, যা হরমুজ প্রণালি ত্যাগ করতে সক্ষম হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলাচল স্বাভাবিক হওয়া শুরু করলে বৈশ্বিক বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।