রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৭ মার্চ ২০২৬
গত ১১ মার্চ নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক/ ছবি: এএফপি

ইরান যুদ্ধ নিয়ে শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক সময় সকাল ১০টায় (জিএমটি বেলা ২টা) একটি রুদ্ধদ্বার বৈঠকের সূচি নির্ধারণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাশিয়া এ বৈঠকের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের দুজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এ সভা ডাকা হয়েছে।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।