কাতারে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগেই বেজে উঠলো সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৯ মার্চ ২০২৬
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান/ ছবি: বিবিসি

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির সংবাদ সম্মেলনের আগেই দেশটিতে সতর্ক সংকেত বেজে ওঠে। বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারের প্রধানমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের যৌথ সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলকালে এই ঘটনা ঘটে।

প্রতিবারই ইরান এই অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়লে এ ধরনের সতর্ক সংকেত বেজে ওঠে বলে জানা গেছে। এর মধ্যেই এদিন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী তিনি চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে অবশ্যই তার হামলা বন্ধ করতে হবে ও এই সংঘাতকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ যুদ্ধের বিস্তার কখনোই স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না।

প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর যে দাবি ইরান করছে, তা ‘অগ্রহণযোগ্য ও অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন আল-থানি।

এছাড়া বুধবার (১৮ মার্চ) রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার প্রসঙ্গ তুলে কাতারের প্রধানমন্ত্রী বলেন, তেহরান এমন জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করছে, যা শুধু কাতারের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, এই হামলার প্রভাব বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ওপর পড়বে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।