ইয়েমেন থেকে ফের ইসরায়েলে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলছে হামলা-পাল্টা হামলা। ছবি: এএফপি (ফাইল)

ইয়েমেন থেকে দ্বিতীয়বারের মতো ইসরায়েলের ওপর হামলার খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের দাবি, সোমবার ভোরে ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এই হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি। গত শনিবার প্রথমবারের মতো এই গোষ্ঠী সরাসরি যুদ্ধে যুক্ত হয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

এদিকে একই দিনে ইরান থেকেও একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইসরায়েল। পাল্টা হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী রাজধানী তেহরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি ও পরোক্ষ যোগাযোগ চলছে এবং ইরানের নতুন নেতৃত্ব যৌক্তিক আচরণ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে আরও সেনা মোতায়েন করেছে।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং খুব শিগগিরই গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য এই যুদ্ধের অবসান ঘটানো। তবে এতে যুক্তরাষ্ট্র ও ইরান অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এতে হাজারো মানুষ নিহত হয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।