আশ্রয় আবেদন প্রত্যাহার করেছেন ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৫ মার্চ ২০২৬
ইরানের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা গানবারি/ ছবি: তেহরান টাইমস

অস্ট্রেলিয়ায় করা তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা গানবারি। রোববার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) বরাতে এই তথ্য জানায় এএফপি। 

আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া ইরানের নারী ফুটবল দলের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে তিনজন খেলোয়াড় ও একজন কোচিং স্টাফ আগেই আশ্রয় আবেদন প্রত্যাহার করেছিলেন। অধিনায়ক গনবারি সিদ্ধান্ত বদলানো পঞ্চম ব্যক্তি।

আইআরএনএ জানায়, মালয়েশিয়ায় অবস্থানরত গনবারি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেখান থেকে ইরানে ফিরে যাওয়ার জন্য ফ্লাইট ধরবেন।

মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরে অভিযোগ করে আসছে, বিদেশে থাকা ইরানি ক্রীড়াবিদদের ওপর দেশটির কর্তৃপক্ষ নানা ধরনের চাপ প্রয়োগ করে। তাদের দাবি, কেউ যদি বিদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন বা ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন, তাহলে ইরানে থাকা পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা সম্পত্তি জব্দ করার হুমকি দেওয়া হয়।

এই অভিযোগগুলো নিয়ে ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণত প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করা হয় না, তবে দেশটির সরকার বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।