ইরান ইস্যুতে ন্যাটোর অবস্থানকে ‘বড় ভুল’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি (ফাইল)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক অভিযানে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ন্যাটো একটি খুবই বোকামিপূর্ণ ভুল করেছে।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ন্যাটোর বেশিরভাগ মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরান ইস্যুতে সামরিকভাবে জড়াতে চায় না।

তবে ট্রাম্প বলেন, এসব দেশ যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবস্থানকে সমর্থন করছে, যদিও সরাসরি অংশ নিচ্ছে না। সবাই আমাদের সঙ্গে একমত, কিন্তু তারা সাহায্য করতে চায় না।

তবে ন্যাটো মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি।

এদিকে ট্রাম্প হরমুজ প্রণালি নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ এরই মধ্যে জানিয়েছে, তারা আপাতত এই এলাকায় জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা করছে না—যা ট্রাম্পের আহ্বানে সাড়া না দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সামরিক সাফল্যের কারণে এখন আর ন্যাটোর সহায়তার প্রয়োজন নেই।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।