আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৮ মার্চ ২০২৬
আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা/ছবি: এএফপি

আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, বুধবার সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কেউ হতাহত হয়নি। খবর এএফপির।

সিডনির স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে আল মিনহাদ ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। অ্যালবানিজ সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করছি যে কোনো অস্ট্রেলীয় সেনা আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।

অস্ট্রেলীয় এই নেতা বলেন, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসন ব্লক এবং একটি চিকিৎসা কেন্দ্রের ‌‘সামান্য ক্ষতি’ করেছে।

দুবাই থেকে মাত্র ২৪ কিলোমিটার (১৫ মাইল) দক্ষিণে অবস্থিত আল মিনহাদ বিমান ঘাঁটি ২০০৩ সাল থেকে অস্ট্রেলীয় বাহিনীকে আশ্রয় দিয়ে আসছে এবং এটি মধ্যপ্রাচ্যে দেশটির অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

অস্ট্রেলীয় সামরিক বাহিনীর মতে, অনেক সময় ঘাঁটিতে ৮০ জন পর্যন্ত অস্ট্রেলীয় সেনা অবস্থান করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ওই ঘাঁটিটি একটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছিল।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।