ইসরায়েলি শহর-উপসাগরীয় ঘাঁটিতে হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০’র বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২২ মার্চ ২০২৬
শনিবার (২১ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ডিমোনা শহরে ধ্বংস হওয়া একটি ভবন/ ছবি: এএফপি

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই সঙ্গে কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলার দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির দাবি, এসব হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে ইসরায়েল এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য প্রকাশ করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।