ইরান যুদ্ধের বিপক্ষে ৫৩ শতাংশ মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের বিপক্ষে ৫৩ শতাংশ মার্কিনি/ ছবি: এএফপি

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রায় দুসপ্তাহ ধরে এই যুদ্ধ চলছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিরা কী ভাবছেন তা নিয়ে সম্প্রতি একটি জরিপ হয়েছে। 

গত সপ্তাহে প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিনি এই হামলার বিরুদ্ধে। অপরদিকে ৪০ শতাংশ মার্কিনি এই যুদ্ধকে সমর্থন করেন।

যুদ্ধের জন্য আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনার ক্ষেত্রেও তীব্র বিরোধিতা রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তিন-চতুর্থাংশ বলেছেন যে, তারা ইরানে মার্কিন স্থল বাহিনী মোতায়েনের পক্ষে নন।

জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই সংঘাতের বিস্তৃত পরিণতি নিয়েও চিন্তিত। তিন-চতুর্থাংশেরও বেশি উত্তরদাতা বলেছেন, তারা বিশ্বাস করেন যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

জরিপে ইসরায়েল সম্পর্কে মিশ্র মতামত দেখা গেছে। প্রায় ৪৪ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বেশি সমর্থন দিচ্ছে। অন্যদিকে একই সংখ্যক অংশগ্রহণকারী বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের মাত্রা সঠিক।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।