যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা মার্কিন জ্বালানিমন্ত্রীর
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট/ ফাইল ছবি: এএফপি
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, তার আশা, ইরানের সঙ্গে যুদ্ধ ‘পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে’ শেষ হবে। শনিবার (১৪ মার্চ) এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’ এ এসব কথা বলেন তিনি।
ক্রিস রাইট বলেন, এই যুদ্ধ অবশ্যই পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, এর আগেও শেষ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার জবাবে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে, যার প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে
সূত্র: আল-জাজিরা
এসএএইচ