বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্রের আঘাত/ছবি:এএফপি

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। শনিবার ইরাকি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর আল জাজিরার।

দুজন নিরাপত্তা কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত গ্রিন জোনে অবস্থিত দূতাবাসের সীমানার মধ্যে ওই ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। সেখানে বেশ কিছু ইরাকি সরকারি প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস অবস্থিত।

বাগদাদের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওতে হামলার পর কম্পাউন্ড থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

বাগদাদ থেকে রিপোর্ট করা আল জাজিরার মাহমুদ আবদেলওয়াহেদ বলেন, হামলায় হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।